সকল ষড়যন্ত্র আর বাঁধা পেরিয়ে শীঘ্রই নির্বাচন আদায়ে আশাবাদী মীরপুর ইউনিয়নবাসী
- Update Time : ১২:৪০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সীমানা সংক্রান্ত জটিলতায় দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে জগন্নাথপুরের মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছেনা।অদক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে কোনমতে চলছে পরিষদের যাবতীয় কার্যক্রম। বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ ও অসুস্থতাজনিত কারনে দায়িত্ব পালনে অক্ষম। তাছাড়া অনেকেই স্থায়ীভাবে প্রবাসে চলে যাওয়ায় ইউনিয়নের সর্বত্র হযবরল অবস্থা বিরাজ করছে। সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশন বিভিন্ন কারণে স্থগিত হওয়া ২১০টি স্থানীয় সরকার প্রতিষ্টানের আওতাভূক্ত পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, ফলে নির্বাচন বঞ্চিত ইউনিয়নবাসী ভোটাধিকার প্রয়োগের স্বপ্ন দেখছেন।
ভোটাধিকার ও নির্বাচনের দাবীতে গড়া ওঠা সর্বদলীয় নির্বাচন বাস্তবায়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়নের বাসিন্দাদের অনেকের সাথে আলাপকালে জানা যায় একটি স্বার্থপর গোষ্ঠি তাদের হীন স্বার্থে গোটা ইউনিয়নবাসীর ন্যায্য দাবীকে মামলার অজুহাতে স্থগিত রাখতে কাজ করে যাচ্ছে। তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে পরিষদকে ভারমুক্ত করে উন্নয়ন কার্যক্রম সহ পরিষদের সকল ক্ষেত্রে গতিশীলতা ফিরিয়ে আনতে আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন বাস্তবায়ন ও ভোটাধিকারের দাবীতে আমরা বিভিন্ন ভাবে আন্দোলন করে যাচ্ছি ।
সর্বদলীয় নির্বাচন বায়স্তবায়ন পরিষদের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন এমরান,সিনিয়র সদস্য শিক্ষাবিদ মিজানুর রহমান মিজান, মোজাক্কির হোসেন, ফয়ছল হোসেন, জহুর মিয়া, শামসুজ্জামান শামীম,লিতু খানসহ আরো অনেকের সাথে আলাপকালে তারা বলেন,একটি মহল তাদের নিজ স্বার্থে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা নির্বাচন আদায়ে ইউনিয়নের সর্বস্থরের নাগরিকদের নিয়ে বেশ কিছুদিন ধরে মতবিনিময় সভা, পরামর্শ সভা ও আইনি জটিলতা নিরসনের লক্ষে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সকল বাঁধা পেরিয়ে শীঘ্রই নির্বাচন আদায়ে আমরা সফলতা লাভ করব বলে দৃঢ় আশাবাদী ।





























