০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে চমক দেখাতে পারেন শহীদ

  • Update Time : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: আগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে চমক দেখাতে পারেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য কমিউনিটি ডেভলাপমেন্ট এসোসিয়েশনের চেয়ারম্যান, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ওয়েল ফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি গ্রামের বাসিন্দা শাহীদুর রাহমান (শহীদ)।

তিনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা-বাণিজ্য করছেন এবং শাহ এন্টারপ্রাইজ ট্রাভেলস এজেন্ট মানি ট্রান্সপার এন্ড কার্গো সার্ভিসের চেয়ারম্যান। তিনি ১৯৯৩ সাল থেকে যুক্তরাজ্যে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আগামি জাতীয় সংসদ নির্বাচনে (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নিয়ে গঠিত) সুনামগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টি থেকে এমপি পদে নির্বাচন করতে পারেন। নির্বাচনে অংশ নিতে তিনি ইতোমধ্যে দেশে-বিদেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আগামি জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে শাহীদুর রাহমান (শহীদ) অংশ নিলে চমক দেখাতে পারেন বলে পার্টির নেতাকর্মীদের মধ্যে অনেকে জানিয়েছেন।
নির্বাচনে অংশ গ্রহনের সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ৩ আসনে জাতীয় পার্টি থেকে সম্ভাব্য এমপি প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী শাহীদুর রাহমান (শহীদ) বলেন, আমি নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের সাথে আমার কথা হয়েছে। তিনি বলেন, আমি শতভাগ আশাবাদী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হবো। এ লক্ষকে সামনে রেখে দেশ-বিদেশের পার্টির সকল নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়ে আন্তরিকভাবে কাজ করছেন। সেই সাথে নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ আমার পক্ষে কাজ করছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে প্রতিটি গ্রামের সাথে ইউনিয়ন ও পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নের সাথে উপজেলা সদরে যোগাযোগের প্রতিটি রাস্তাঘাটের উন্নয়ন করবো। যাতে রাস্তাঘাটের কারণে কোন মানুষকে ভোগান্তির শিকার না হতে হয়। এছাড়া সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাবো

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ আসনে চমক দেখাতে পারেন শহীদ

Update Time : ০৯:৪৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ আগস্ট ২০১৭