সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার ইমন : অগ্রগতির পথে নতুন মাইলফলক বঙ্গবন্ধু স্যাটেলাইট
- Update Time : ০১:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগদানের পর দেশে ফিরেছেন সুনামগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন। আ.লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। সুনামগঞ্জ শহরের হাছননগরে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, কোষাধ্যক্ষ ইশতিয়াক আহমদ শামীম, আ.লীগ নেতা শাহ আবু নাসের, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল আজাদ রুমান, দফতর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহ্বায়ক গৌতম বণিক, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব, মাসুদুর রহমান শাহেদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন। এর আগে মোটরসাইকেল শোভাযাত্রাসহকারে ব্যারিস্টার ইমনকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার ইমন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ বিশ্বে উচ্চ মর্যাদা অর্জন করেছে। দেশের অব্যাহত অগ্রগতির পথে এটি একটি নতুন মাইলফলক। এই স্যাটেলাইট দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের এ স্যাটেলাইট শুধু মহাশূন্যে নয়, পৃথিবীজুড়ে আলো ছড়াবে।



















