০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা ভালোবাসায় চির বিদায় নিলেন সুনামগঞ্জ পৌর মেয়র জগলুল

  • Update Time : ০৫:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জ পৌরসভার টানা দু’বারের মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুলের নামাজে জানাজা আজ শুক্রবার বাদ জু’মা সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

হাজার হাজার মানুষের শ্রদ্ধা ভালোবাসায় চির বিদায় নিলেন তিনি।

পরে আরপিন নগরস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। মেয়র জগলুলের মৃত্যু সংবাদ সুনামগঞ্জ শহরে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষ আরপিনগরস্থ তাঁর বাসভবনে ও পৌর ভবনে ভিড় জমান। হেলিকপ্টারযোগে তার মরদেহ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব হলে রাজধানী ইসলামিয়া হাসপাতালে তিনি ইসিজি করেন। পরে গাড়িতে করে বিআরবি হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, ৭ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সূত্র আরো জানায়, ৩০ জানুয়ারি সিলেটে ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ থেকেই রাজনৈতিক ও পৌরসভার উন্নয়নমূলক কাজের জন্য তিনি ঢাকা চলে যান। ঢাকার কমলাপুরে আল ফারুক আবাসিক হোটেলে অবস্থান করেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা নিয়ে তিনি ঢাকার ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। ইসলামিয়া হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বিআরবি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শ্রদ্ধা ভালোবাসায় চির বিদায় নিলেন সুনামগঞ্জ পৌর মেয়র জগলুল

Update Time : ০৫:২০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০১৮