শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের পরাশক্তিকে না বলতে পারে- সৈয়দ সাজিদুর রহমান ফারুক
- Update Time : ০৮:৩৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের যে কোন পরাশক্তিকে না বলতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের কাজির পয়েন্টস্থ একটি রেস্টুরেন্টে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাথে এক মতবিনিময় সভায় এসবকথা বলেন। তিনি আরো বলেন গত ১০ বছরে বাংলাদেশ বিশ্বের রোলমডেল হয়ে দাড়িয়েছে। আর এই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বব্যংক, বারাক উবামা, ডোনাল্ড ট্র্যাম্প, ইউরোপিয় ইউনিয়ন, জাতিসংঘসহ যে কোন পরাশক্তিকে বাংদেশের স্বার্থে দ্যার্থহীনভাবে না করে দিতে পারে। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘসহ বিশ্বময় হয়েছেন বিশ্বশান্তির প্রতিকৃত। চলমান বিশ্ব নেতৃত্বে শেখ হাসিনার লিডারশীপ সকল মহলে প্রশংসিত হচ্ছে। আমরা এখন আর মাথানত করা জাতি নই। তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বীরত্বগাথা ইতিহাসের জন্ম দিয়ে যে দেশ মানচিত্র ও পতাকা পেয়েছে সেই বাংলাদেশ আজ বীরদর্পে বিশ্ব নেতৃত্বে আবির্ভুত হয়েছে। এ সময় ফারুক বলেন, দেশ এখন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হবে। আমরা যারা প্রবাসে বসবাস করি তারা বাংলাদেশ গনমাধ্যমের কাছ থেকে বেশি বেশি ইতিবাচক সংবাদ চাই। তিনি আরোও বলেন, সুনামগঞ্জ-৩ আসনে নৌকা নিয়ে নির্বাচন করার ইচ্ছা ও প্রস্তুতি- দুটোই আমার রয়েছে। দল যদি মনোনয়ন দেয় তবে নির্বাচন করবো। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দল যাকে মনোনয়ন দেবে আমি তাঁর পক্ষেই কাজ করব এবং দলের নেতাকর্মীদের কাছেও আমার বিনিত আহব্বান থাকেবে দেশের স্বার্থে মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে সকল ভেদাবেদ ভুলে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করুণ। আমরা বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়াবোই। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহামান রাজু, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সাংবাদিক শাহজাহান চৌধুরী, মাসুম হেলাল, একেএম মহিম, এমরানুল হক চৌধুরী, সাহাবুদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম, মাসুক মিয়া, আশিক পীর, মুশাহিদ রাহাত প্রমুখ।


















