শায়খে গাজিনগরীর সাহেবজাদা মাও. অাব্দুল করিম ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি
- Update Time : ০৮:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: শায়খে গাজিনগরীর সাহেবজাদা মাও. অাব্দুল করিম ঢাকা মেডিকেল হাসপাতালে, পরিবারের পক্ষ থেকে সকলকের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
হযরত মাওলানা অাব্দুল হক (শায়খে গাজিনগরী (রহ.) এর সাহেবজাদা মাওলানা অাব্দুল করিম গাজিনগরী ২০১৭ সালের নভেম্বর মাসে অামেরিকার এক সংক্ষিপ্ত সফর শেষে দেশে ফেরার পথে কাতার বিমান বন্দরে হঠাৎ স্ট্রোক করেন। বিমান কর্তৃপক্ষ তাঁকে কাতারের দোহার হাসপাতালে ভর্তি করে। দীর্ঘ প্রায় ৬ মাস পর কাতার হাসপাতাল থেকে তাঁকে অসুস্থ অবস্থায় বাংলাদেশে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালের অাই সি ইউতে চিকিৎসাধীন রয়েছেন।
হযরতের বড় ছেলে হাফিজ অাব্দুল্লাহ (+8801744932130) মাধ্যমে জানা যায়, গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার থেকে সম্পূর্ণভাবে পারিবারিক খরছে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হযরতের পরিবারের পক্ষ থেকে সকলের কাছে বিশেষ দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন।



















