শাহিনুর পাশা চৌধুরীর নেতৃত্বে রোডমার্চ পুলিশী বাঁধায় সমাপ্ত
- Update Time : ০৮:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: মিয়ানমারে রোহিঙ্গাদের উপর দেশটির সেনাবাহিনী ও সরকারের পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিশ্ব জনমত গড়ে তুলতে টেকনাফ অভিমুখে ‘হিউমিনিটি ফর রোহিঙ্গা’র রোডমার্চে বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিভিন্ন স্থান থেকে আসা গাড়িবহর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বরে জড়ো হয়ে সকাল ১১.৪০ মিনিটে মিয়ানমার অভিমুখে যাত্রা শুরু করে। দুই শতাধিক গাড়ি বহর নিয়ে দুপুর পৌনে ১২ টায় হুমায়ুন রশীদ চত্বর থেকে রোডমার্চ কাফেলা যাত্রা শুরু করে।
সাড়ে ১২ টার দিকে রশীদপুর পৌছালে সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি বহর আটকিয়ে দেয়। উত্তেজিত জনতা গাড়ি থেকে নেমে রাস্তা অবরোধ করে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোডমার্চের আহ্বায়ক সংগঠনের চেয়ারম্যান, জমিয়তের কেন্দ্রিয় নেতা ও সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে দীর্ঘসময় কথা বলেন। সেখানে শাহীনুর পাশা সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ৮ দফা দাবী পেশ করেন।

রোডমার্চ যাত্রার প্রাক্কালে হুমায়ুন রশীদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রোডমার্চের প্রধান সমন্বয়কারী মাওলানা মুহিউল ইসলাম বুরহান। এ সময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সমন্বয়কারী লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর, রোডমার্চ বাস্তবায়ন কমিটি সিলেট মহানগরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, প্রবাসী কমিউনিটি নেতা হাফিজ মাওলানা লোকমান আহমদ খান, হিউম্যানিটি ফর রোহিঙ্গার সমন্বয়কারী মাওলানা মশাহিদ দয়ামেরী, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, ইউকে জমিয়ত নেতা মাওলানা শাহ হিফজুল করিম মাশুক, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী মুহাম্মদ রুহুল আমীন নগরী, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আফছর উদ্দিন, মাওলানা আব্দুল হাফিজ, মিডিয়া সেলের সদস্য মাওলানা কবির আহমদ খান, ছাত্র জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ রাজি, আলহাজ¦ জুবায়ের আল মাহমুদ, মাওলানা মোস্তাক গাজী নগরী, মাওলানা মনজুরে মওলা, মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র আয়েশ আহমদ, ইসলামী ঐক্যজোট নেতা মুফতী ফয়জুল হক, মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী, মাওলানা আছলাম রহমানী, মাওলানা ইলিয়াস, মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুখতার হোসাইন, এম বেলাল আহমদ, ওলিউর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা মাসউদ আজহার, মাওলানা আনোয়ার পাশা, মুফতি মতিউর রহমান, মাওলানা হাসমত উল্যাহ খান, মাওলানা সৈয়দ রশিদ আহমদ, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা ওলিউর রহমান, মাওলানা মনজুর আহমদ, আলহাজ্ব ইকরামুল আজিজ প্রমুখ। রোডমার্চ নিয়ে বিশেষ সংগীত পরিবেশন করেন আব্দুল করিম দিলদার ও সুফিয়ান বিন। মোনাজাত করেন শায়খে ইমামবাড়ীর ছাহেব যাদা মাওলানা ইমদাদুল্লাহ।





























