শাহিনকে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান
- Update Time : ০৪:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শিমুলবাক গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহিনুর রহমান শাহিনকে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের উদ্যোগে বুধবার সোবহানীঘাটস্থ নোয়াব আলী মার্কেটে তাকে এ বিদায়ী সংবর্ধনা জানানো হয়।
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আখতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ আল গালিবের পরিচালনায় প্রধান অতিতির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ ৭নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী শাহিনুর রহমান শাহিন, বিশিষ্ট যুব সংগঠক মো: সাদিকুর রহমান, আল মদিনা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া, দক্ষিণ সুরমা যুবদলের সহ সভাপতি মনির হোসেন, সুনামগঞ্জ জেলার লেবার ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সহ সভাপতি বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মানিক, সহ সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অর্থ সম্পাদক আরজান আলী, প্রচার সম্পাদক আব্দুল কাদির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক গোলাম হোসেন ভট্টু। বিজ্ঞপ্তি

























