জগন্নাথপুরে শাহারপাড়া বাজার টু কুড়িকার পর্যন্ত ২কি. মি. রাস্তা প্রবাসীদের অর্থায়নে মাটি ভরাট
- Update Time : ০৩:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহারপাড়া বাজার টু কুড়িকার পর্যন্ত ২কি. মি. রাস্তা প্রবাসীদের অর্থায়নে মাটি ভরাটের কাজ চলছে।
উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া হযরত শাহ কামাল (রহ.) রোড- (শাহারপাড়া টু কুড়িকার পর্যন্ত) গ্রামের লন্ডন প্রবাসীদের অর্থায়নে ২কিঃ মিঃ রোডে মাটি ভরাটের কাজ চলিতেছে। হযরত শাহ কামাল (রহ.) রোড দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত এ রাস্তা উন্নয়নের জন্য শাহারপাড়া গ্রামের উদ্যােগে গ্রামের প্রবাসীদের সার্বিক অর্থায়নে ২কিঃ মিঃ মাটি ভরাটের জন্য প্রবাসীদের পক্ষ থেকে ১২ লক্ষ টাকা ব্যয়ে ১৪ জানুয়ারী রোবববার থেকে মাটি ভরাটের কাজ দ্রুত গতিতে চলিতেছে।

মাটি ভরাটের কাজ বাস্তবায়ন কমিটির পক্ষে গ্রামের হাজী অামিনুর রহমান কামালী (সজ্জাদ মিয়া), হাজি অাখলু মিয়া কামালী, তফজ্জুল হক কামালী, রাজিউর রহমান কামালী, মোতাইন অাহমদ কামালী মেম্বার, রুহুল অামিন কামালী (সুনা মিয়া), অানহার মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, অাব্দুল বাছিত কামালী রাজু, শায়েখ মিয়া কামালী, অাব্দুল হক কামালী, ফজলুল হক কামালী, সিতাব অালী, মুফতি অাব্দুল হাই কামালী (সুহিদ) শারুন মিয়া, সৈয়দ মনোয়ার অালী, মো. ফয়জুল কামালী, শহিদ মিয়া, অাব্দর রউফ, অাব্দুল মুহিত রিপন প্রমুখ ব্যক্তিবর্গ নিয়মিত কাজের তদারকি করে যাচ্ছেন। মাটি ভরাটের কাজ পরিদর্শন করেন যুক্তরাজ্য প্রবাসী শাহ অালম কামালী, বাস্তবায়ন কমিটির পক্ষে হাজী অাখলু মিয়া কামালী, লুৎফুর রহমান কামালী, মোতাইন কামালী মেম্বার, অাব্দুল বাছিত কামালী (রাজু) অাব্দুল হক কামালী, মুফতি অাব্দুল হাই কামালী (সুহিত) প্রমুখ।




























