শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের ইফতার ও দোয়া মাহফিল
- Update Time : ১১:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাহবুবা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মাওলানা আতিকুল হক ও মাওলানা জাহাঙ্গীর খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কয়ছর এম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনসার উদ্দীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, ইতালী জমিয়ত নেতা মাওলানা মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুহসিন আহমদ, মুফতি মুফিজুর রহমান, মাওলানা আসকর আলী, মাওলানা শাহনুর, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মাওলানা জাকারিয়া মাহবুব, যুবনেতা আবুল কালাম, ছাত্রনেতা সাইদুর রহমান প্রমুখ।




























