০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শপথ নিলেন রসিক মেয়র
- Update Time : ০১:৩৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সদ্য অনুষ্ঠিত নির্বাচনের জয়ের পর শপথ নিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় মেয়রের সঙ্গে রসিকের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর মেয়র মোস্তাফিজার রহমান জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের শপথ গ্রহণ হয়েছে। আগামী রোববার মেয়র হিসেবে তিনি দায়িত্ব বুঝে নেবেন।
প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন।




























