লেবাননে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনে হাফিজ মাহমুদকে দারুল ফালাহ’র সংবর্ধনা প্রদান
- Update Time : ০৯:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিশ্বজুড়ে চলছে কোরঅানের প্রতিযোগিতা, কোরঅানের প্ররতিযোগিতার ধারাবাহিকতায় লেবাননে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী হাফিজ মাহমুদুল হাসানকে সিলেটের স্বনামধন্য শীর্ষ দ্বীনি প্রতিষ্ঠান দারুল ফালাহ’র পক্ষথেকে মাদ্রাসার মিলনায়তন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
দারুল ফালাহ’র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত লেবাননে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনে হাফিজ মাহমুদকে দারুল ফালাহ’র পক্ষথেকে অায়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়নগর, সোনারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী, মাহমুদুল হাসানের গর্ভিত পিতা হাফিজ সায়ফুল ইসলাম, মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফিজ মাওলানা আমির হোসাইন, হাফিজ মাওলানা জামাল উদ্দিন, মাদ্রাসার অভিভাবক মুজিবুর রাহমান।
উল্লেখ্য, হাফিজ মাহমুদ তার ভাইদেরকে দারুল ফালাহয় ভর্তি করানোর জন্য তার পিতা সহ ভাইদেরকে নিয়ে দারুল ফালাহ’র ক্যাম্পাস ভিজিট করতে এসেছিলেন।



























