০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডন পাঠানোর নামে প্রতারণা, সিলেটে র‌্যাবের খাঁচায় মনির

  • Update Time : ০১:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / ৮ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: লন্ডন পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মনির আহমদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট নগরীর শাহপরাণ থানার দাসপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মনির শাহপরাণ থানাধীন পলাশ কুটির ইসলামপুর এলাকার মৃত রউফ আহমেদের ছেলে। লন্ডন পাঠানোর নামে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত একটি মামলার আসামি। জানা যায়, গোলাপগঞ্জের ঘোগারকুল গ্রামের আরিফ আহমেদ (৩০) নামের এক যুবকের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় মো. মনসুর  আলী তালুকদারের। তার নিজস্ব অ্যাজেন্সি এমটি আর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে বসে আরিফ লন্ডন যাওয়ার জন্য ২৫ লাখ টাকা দেওয়ার চুক্তি করেন। এসময় মনসুর মনির আহমদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। চুক্তিতে উল্লেখ করা হয়, প্রাথমিক অবস্থায় মনির ও মনসুরকে ৩ লাখ টাকা দিবেন এবং ভিসা হওয়ার পর বাকী ২২ লাখ টাকা দেওয়া হবে। আরিফ অগ্রিম ৩ লাখ টাকা প্রদান করেন। ভিসা হওয়ার পর তাদের দুজনকে ভিন্ন ভিন্ন সময়ে আরও নগদ ১৬ লাখ টাকা এবং ব্যাংকের মাধ্যমে আরও ৬ লাখ টাকা দিয়েছেন।

গত ২১ ফেব্রুয়ারি সকাল ৬টার দিকে আরিফ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবেশ করে চেকিং কাউন্টারে উপস্থিত হন এবং বোর্ডিং পাস সংগ্রহ করেন। ইমিগ্রেশনের জন্য সকাল সোয়া ৭টায় ৩নং বহির্গমন টার্মিনালে পৌঁছালে কর্মকর্তা তার পাসপোর্ট ভিসা ও অন্যান্য দলিল পর্যবেক্ষণ করে জানান যে, তার পাসপোর্টের ৯নং পাতায় সংযুক্ত স্টিকার ভিসাটি জাল। এ ঘটনায় আরিফ বাদী হয়ে ঢাকার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আরিফকে গ্রেপ্তারে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মকর্তা  কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

লন্ডন পাঠানোর নামে প্রতারণা, সিলেটে র‌্যাবের খাঁচায় মনির

Update Time : ০১:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬