রোহিঙ্গা মুসলিমদের হত্যা বন্ধের দাবিতে জগন্নাথপুরে বিক্ষোভ মিছিলে জনতার ঢল
- Update Time : ০৮:৫০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আফজাল মিয়া :: মায়ানমারে বৌদ্ধ সেনাবাহিনী কর্তৃক নির্বিচারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা, নারী ও শিশু ধর্ষণ সহ অমানবিক নির্যাতনের প্রতিবাদে এবং জরুরী ভিত্তিতে এসব গণহত্যা বন্ধের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ২ টার দিকে স্থানীয় পৌর পয়েন্টে স্টুডেন্টস কেয়ার নামের একটি ছাত্র সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে খন্ড-খন্ড মিছিল সহকারে আঞ্জুমানে আল ইসলাহ, তালামিযে ইসলামিয়া, ক্বারী সোসাইটি, মুসল্লিয়ানে কেরাম, পশ্চিম ভবানীপুর আদর্শ সমাজ কল্যাণ যুব সংঘ, পারুয়া একতা যুব সংঘ, ছালিকিন লতিফিয়া ইসলামিয়া সুন্নিয়া সোসাইটি, জননী ক্রিকেট ক্লাব, ভাই ভাই তরুণ সংঘ সহ বিভিন্ন সামাজিক ও ইসলামি সংগঠনের ব্যানারে শতশত প্রতিবাদী মুসলিম জনতা সমবেত হন। সেই সাথে মায়ানমারে মুসলিমদের উপর ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে আরো বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সনাতন ধর্মালম্বীরাও এতে অংশ গ্রহন করেন।
স্টুডেন্টস কেয়ার এর সভাপতি এম.আর. রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আবাব মিয়া, সুনামগঞ্জ ৩ উন্নয়ন ফোরমের আহবায়ক মাওলানা ইমরান আহমদ, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, মাওলানা আজমল হোসেন জামী, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবু আইয়ূব আনছারী, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, জাপা নেতা জহিরুল ইসলাম লাল, মাওলানা মহিউদ্দিন এমরান, শাহ রফিকুল করিম, কলেজ ছাত্রলীগ নেতা রনিরাজ, ছাত্রনেতা আকমল হোসেন, জহিরুল ইসলাম মুন্না সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রধান গণ।
এ সময় জগন্নাথপুর মিনিবাস শ্রমিক সমিতির সাবেক সভাপতি রব্বানী মিয়া, মাওলানা নিজাম উদ্দিন জালালী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক পীর ছালিক আহমদ ডন, সাংবাদিক বাবু এসকে চৌধুরী শিমু, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সাংবাদিক ইয়াকুব মিয়া, আজহারুল হক ভূইয়া শিশু, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া, জগন্নাথপুর পৌর ছাত্রলীগের সভাপতি সায়েক আহমদ, জুনায়েদ আহমদ সজল, এম জাহিরুল ইসলাম জহির, সুমন মিয়া, জয়নুল হক জয়, কাওছার অপুসহ ধর্মবর্ণ নির্বিশেষ শতশত প্রতিবাদী জনতা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বৌদ্ধ ধর্মে নাকি জীব হত্যা মহাপাপ। অথচ তারা নির্বিচারে মানুষ হত্যা করছে। এ কিসের ধর্ম তাদের। বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় সরকারকে আরো অগ্রনী ভূমিকা রাখতে হবে। তারা রোহিঙ্গা মুসলিমদের সহায়তা করায় তুরস্কের প্রশংসা করেন ও সহযোগিতা না করায় ভারতের নিন্দা জানান এবং সূচির কঠোর সমালোচনা করেন। বক্তারা প্রশ্ন রেখে বলেন, মানবাধিকার নামের বিশ্ব বিবেক এখন কোথায়! তারা কি দেখতে পায়না কিভাবে মুসলিমদের হত্যা ও নির্যাতন করা হচ্ছে। তারা জাতি সংঘের প্রতি আহবান জানিয়ে বলেন, জরুরী ভিত্তিতে মায়ানমারে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধ করতে হস্তক্ষেপ করুণ। তা না হলে বিশ্বের সকল মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে মায়ানমারে ঝাপিয়ে পড়বে। তখন বিশ্ব মানচিত্র থেকে মায়ানমার নামের দেশকে মুছে ফেলা হবে।
সভায় নিহত রোহিঙ্গা মুসলিমদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজমল হোসেন জামী।
পরে মানবন্ধন শেষে বিক্ষোভ মিছল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে প্রতিবাদী জনতার বিক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে জগন্নাথপুর পৌর শহর সহ আশপাশ এলাকা। পরিস্থিতি মোকাবেলায় পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।





























