০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ভোগান্তির শেষ নেই, যেমনটা আশঙ্কা করা হয়েছিল তা-ই ঘটেছে প্রতিদিন

  • Update Time : ০২:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া, উখিয়া (টেকনাফ) থেকে :: রোহিঙ্গা ক্যাম্প নিয়ে যেমনটা আশঙ্কা করা হয়েছিল তা-ই ঘটেছে প্রতিদিন। টান ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের পাঁচ শতাধিক ঝুপড়ি ঘর ধসে পড়েছে। বেশকিছু রোহিঙ্গা পরিবার খোলা আকাশের নিচে চরম মানবেতর অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে। জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পগুলো কোমর পানিতে তলিয়ে গেছে।
তলিয়ে গেছে উখিয়ার কুতুপালং, বালুখালী ও থাইংখালীর সমতল এলাকার রোহিঙ্গা ক্যাম্পগুলোও। এর ফলে এসব ক্যাম্পের হাজার হাজার রোহিঙ্গা চরম দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি দুঃখজনক।

জানাগেছে, বাংলাদেশে আশ্রয় নেয়া ১০ লক্ষাধিক রোহিঙ্গার বড় অংশের জন্য ক্যাম্প তৈরি করা হয়েছে পাহাড় কেটে। পাহাড়ের পাদদেশেও গড়ে উঠেছে অনেক ক্যাম্প।

বর্তমান এই বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে এসব পাহাড় ধসের আশঙ্কা আরও বেশি। বলার অপেক্ষা রাখে না, পাহাড় ধসের ঘটনা ঘটলে ক্যাম্পে প্রাণহানিসহ মানবিক বিপর্যয় ঘটতে পারে। এ ঝুঁকিতে রয়েছে পাহাড়ের উপরে বসবাসরত এক লাখ এবং ঢালে বসবাসরত প্রায় ছয় লাখ রোহিঙ্গা।

এ অবস্থায় প্রশাসনের পক্ষে কিছু রোহিঙ্গা পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হলেও বাকি পরিবারগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায়ই থেকে গেছে। তারা হয়তো নিয়তির ওপরই ছেড়ে দিয়েছে নিজেদের।

মিয়ানমারের রাখাইনে সেদেশের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধ নেতাদের নিপীড়নের শিকার হয়ে তারা প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের সরকার ও জনগণ তাদের আশ্রয় দিয়েছে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করবে কে?।

সরেজমিনে গুরে দেখাযায় ও স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জানান, টান ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে রোহিঙ্গা ক্যাম্পে ভোগান্তির শেষ নেই, যেমনটা আশঙ্কা করা হয়েছিল তা-ই ঘটেছে প্রতিদিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রোহিঙ্গা ক্যাম্পে ভোগান্তির শেষ নেই, যেমনটা আশঙ্কা করা হয়েছিল তা-ই ঘটেছে প্রতিদিন

Update Time : ০২:৫৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮