০৭:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের চেষ্টায় ৩৯ বিদেশি আটক
- Update Time : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বিনা অনুমোতিতে প্রবেশের চেষ্টা করলে ৩৯ বিদেশিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, রবিবার দুপুরে উখিয়ার শহীদ এ টি এম জাফর আলম সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) মালভিটা এলাকায় তল্লাশি চৌকি থেকে তাদের আটক করা হয়। ‘ওয়ার্কপারমিট ছাড়া ট্যুরিস্ট ভিসায়’ আসা এ বিদেশিরা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কর্মরত বলে জানা গেছে।



























