রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
- Update Time : ০৮:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মায়ানমার আর্মি ও বৌদ্ধ কর্তৃক ইতিহাসের জঘন্যতম গণহত্যা, নির্যান-নিপীড়িনের শিকার মজলুম রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী পীর ছাহেব কিবলাহ ফুলতলী।
তিনি মঙ্গলবার কক্সবাজারের উখিয়া উপজেলার রুতুপালং আশ্রয় কেন্দ্রে প্রায় ১২শ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন।
এ ত্রাণ বিতরণ চলবে বলে সংশ্লিষ্ট সুত্র তেকে জানা গেছে।
ত্রাণ বিতরণকাল উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দিন চৌধুরী, প্রতিনিধি দলে আরো ছিলেন আনজুমানে আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজীর উদ্দীন পাশা, নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, বৃন্দাবন সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মাওলানা নুমান আহমদ, আলহাজ্ব কারী আব্দুল মুনতাকিম, আলহাজ্ব ফরিদ আহমদ, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, হাফিয কাওছার আহমদ, আশরাফুল ইসলাম, মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী, মাওলানা ফজলে রাব্বি সায়িদ।





























