রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথপুরে হিন্দু সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সভা
- Update Time : ০৩:৫৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথপুরে হিন্দু সমাজের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের ওপর অমানবিক নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে হিন্দু সমাজের উদ্যোগে বুধবার জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সচেতন হিন্দু সমাজ জগন্নাথপুর উপজেলার নেতা সাংবাদিক অমিত দেব’র সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় পূজা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাশিম, সিনিয়র সাংবাদিক শংকর রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বতীশ গোস্বামী, সেক্রেটারী প্রনব কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক বিভাস দেব, জগন্নাথ জিউর পূজা মন্ডপের সভাপতি হীরা মোহন দে, শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন, বাসুদেব বাড়ি আনন্দময়ী পূজা কমিটির সভাপতি মিন্টু রঞ্জন ধর, সেক্রেটারী কাজল বণিক, শিক্ষক অধির বৈদ্য, পৌর যুবলীগ নেতা সুজিত কুমার দেব,উপজেলা ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়।
জগন্নাথপুরে হিন্দু সমাজের উদ্যোগে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে মিয়ানমারের নেত্রী অং সাং সূচির নোবেল পুরস্কার বাতিল করার দাবি জানিয়ে রোহিঙ্গা শরনার্থীদের পাশে সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।





























