১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সুনামগঞ্জ ইউনিটের ৪৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুনামগঞ্জ জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নুরুল হুদা মুকুট-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ইউনিটের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। সভায় ইউনিটের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করা হয়।



















