রানীগঞ্জ ইউনিয়নে উপজেলা ও পৌর অাল ইসলাহর সদস্য সম্মেলন সফলের লক্ষে দাওয়াতী গণসংযোগ
- Update Time : ০২:৫৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নে উপজেলা ও পৌর অাল ইসলাহর সদস্য সম্মেলন সফলের লক্ষে দাওয়াতী গণসংযোগ সম্পন্ন। জগন্নাথপুর অাব্দুস সামাদ অাজাদ অডিটোরিয়ামে অাগামী ১৫ই সেপ্টেম্বর উপজেলা ও পৌর অাল ইসলাহর সদস্য সম্মেলন সফল করার লক্ষ্যে প্রতিদিনের মতো অাল ইসলাহ নেতৃবৃন্দের গণসংযোগ অব্যাহত রয়েছে। ৫ সেপ্টেম্বর বুধবার উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর হযরত শাহজালাল সুন্নিয়া দাখিল মাদরাসা, ইছগাও, টিয়ারগাও, ঘোষগাও, রানীগঞ্জ বাজার সহ বিভিন্নস্থানে উপজেলার নেতৃবৃন্দ দাওয়াতী গণসংযোগ করেন। ইউনিয়নের অাল ইসলাহ, তালামীয, লতিফিয়া ক্বারী সোটাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরঅান বোর্ড শাখার দায়িত্বশীল, ফুলতলী সাহেব কিবলাহ রহ. এর সর্বস্থরের মুরিদীন মুহিব্বীন সহ সুন্নি তরীকত পন্থী বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও অালোচনা সভায় মিলিত হন উপজেলার নেতৃবৃন্দ।
এসময়.দাওয়াতী গণসংযোগে অংশ নেন, উপজেলা অাল ইসলাহর সাধারন সম্পাদক মাওলানা নূর অাহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা বদরুদ্দীন অাহমদ অালঅামীন, পৌর অাল ইসলাহর সমাজকল্যাণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম খান শিহাব, পশ্চিম উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম। এছাড়াও ৬নং রানীগঞ্জ ইউনিয়নের অাল ইসলাহ ও তালামীযের সর্বস্থরের দায়িত্বশীল, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।


























