০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাতে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, উপাচার্যের বাসভবনের সামনে আগুন, ভাংচুর

  • Update Time : ০১:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। সংঘর্ষ চলাকালে গভীর রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের ভেতর ব্যাপক ভাঙচুর করে। উপাচার্যের বাসভবনের শোয়ার ঘর থেকে বাথরুম, রান্নাঘরসহ সবখানে তারা ভাঙচুর চালায়। এ সময় বিক্ষোভকারীরা বাসভবনের সামনে থাকা গাড়িতে অগ্নিসংযোগ করে এবং বাসভবনের সামনে আগুন ধরিয়ে দেয়। এ সময় কলাভবন ও মল চত্বর এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে, তারা হলেন আকরাম হোসেন (২৬), আবু বকর সিদ্দিক (২২), মো. রফিক (২৪), রাফি আলামিন (২২), রাজ (২৩), সোহেল (২৫), ওমর ফারুক (২৫), খোরশেদ (২৬), মাহিম (২২), আসলাম (২৩) ও আওলাদ হোসেন (৫০), শাহ পরাণ (২২), অমিত (২৩) রবিন (২২) ও রাসেল (২২)।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রাতে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে, উপাচার্যের বাসভবনের সামনে আগুন, ভাংচুর

Update Time : ০১:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮