রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬৬ লক্ষ ৭২ হাজার টাকার বাজেট পেশ
- Update Time : ০৯:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য মোট ১ কোটি ৬৬ লক্ষ ৭২ হাজার ২৯৫ টাকা বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা। এ উপলক্ষে পরিষদের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল গফুরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল, ইউপি সদস্য মুকিত মিয়া, নাজমুল হক, বজলু মিয়া, আবুল কালাম, তেরাব মিয়া, মিলাদ আহমদ, মাহমুদ মিয়া, ইসরাক আলী, নারী ইউপি সদস্য এলাচি বিবি, রোকশানা বেগম, আম্বিয়া বেগম, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত রায়, এনজিও সংস্থা শরিক প্রকল্পের কর্মকর্তা আব্দুস সালেক খোকন, এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ এর কর্মকর্তা লায়লা বেগম, সমাজকর্মী ছানু মিয়া, নুরুল হক, আব্দুস সালাম, নিজাম উদ্দিন জালালী প্রমূখ।




























