জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আসন্ন রমজানে সরকারি অফিসের নতুন সময়সূচির অনুমোদন দেওয়া হয়েছে। এই সময়ে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। বিরতি থাকবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত।
অাজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে রমজানে অফিসের নতুন এ সময়সূচির অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জনস্বার্থ বিবেচনা করে সময় নির্ধারণ করবে। সুপ্রিম কোর্ট ও অন্যান্য আদালত তাদের নিয়ম অনুযায়ী সময় নির্ধারণ করবেন।
০৪:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা
- Update Time : ০৩:০৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে




























