০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রমজানে ব্যাংকের লেনদেন সাড়ে নয়টা থেকে ২টা ৩০ মিনিট

  • Update Time : ০৩:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সময় অনুযায়ী, রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত। তবে, অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্টের এক প্রজ্ঞাপনে এ সময়সূচির কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক পবিত্র রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে এ বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত রাখা যাবে।
সাধারণত, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়। ব্যাংকের অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতিবছরে রমজানে অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন করা হয়। তফসিলি ব্যাংক মতো বাংলাদেশ ব্যাংকেরও অফিস সময় হবে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দাফতরিক কাজ স¤পন্ন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পবিত্র রমজান অতিবাহিত হওয়ার পরে অফিস সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

রমজানে ব্যাংকের লেনদেন সাড়ে নয়টা থেকে ২টা ৩০ মিনিট

Update Time : ০৩:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮