যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত- ১
- Update Time : ১১:০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী ও পৌরসভার ৪নং ওয়ার্ডের সদলপুর গ্রামের আতিকুর রহমান (৫৭)’র বাড়িতে ‘বারান্দার গ্রীল কেটে ও বসত ঘরের ভেন্ডিলেটর ভেঙে’ ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে ডাকাতিকালে ডাকাত দল প্রবাসীর ঘরে অতিথি হিসেবে আসা তালতো ভাই ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের স্ত্রী বোরহানা বেগম (৩৩)’র কান ছিড়ে স্বর্ণের দুল, প্রবাসীর ঘরে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুঠ করে নিয়ে গেছে। ঘটনার খবর শুনে অতিরিক্ত পুলিশ (ওসমানীনগরের সার্কেল) মানছুরা আক্তার, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ও সিলেটের ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে প্রবাসীর আতœীয় ও উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জানান, মঙ্গলবার তার বোনের জামাই অসুস্থ হওয়ার খবর পেয়ে তিনি স্ব-পরিবারে তাদের বাড়িতে যান এবং সেখানেই রাত্রিযাপন করেন। কিন্তু গভীর রাতে বারান্দার গ্রীল কেটে ও বসত ঘরের ভেন্ডিলেটর ভেঙে মুখোশ পরিহিত ৩/৪ জনের একদল ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। এসময় ঘরের বাহিরে আরও কয়েক জন ডাকাত ছিল। ঘরের ভেতরে প্রবেশ করা ডাকাতরা রামদা ও আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে প্রবাসীর বসত ঘরে থাকা সবাই জিম্মি করে। এসময় ডাকাত দল প্রবাসীর ঘরে থাকা নগদ প্রায় সাড়ে ৫ হাজার টাকা, মোবাইল ফোন ও তার (হাবিব) স্ত্রীর কান ছিড়ে স্বর্ণের দুল লুঠ নিয়ে চলে যায়। ভোরে তিনি চিকিৎসার জন্য তার আহত স্ত্রীকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগরের সার্কেল) মানছুরা আক্তার বলেন, এটি একটি চুরির ঘটনা। ঘটনাস্থল পরিদর্শনকালে আমরা ডাকাতির কোন আলামত পাইনি।




























