০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেসি বিহীন আর্জেন্টিনাকে হারালো নাইজেরিয়া

  • Update Time : ০২:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: আগের প্রীতি ম্যাচে বিশ্বকাপের আয়োজক রাশিয়ার বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে জয় পাইয়ে দিয়েছিলেন সার্জিও আগুয়েরো। নাইজেরিয়ার বিপক্ষে আগুয়েরো-এভার বানেগাদের গোলেও জিততে পারেনি মেসিকে ছাড়াই খেলতে নামা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সুপার ঈগল খ্যাত নাইজেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে আর্জেন্টাইনরা।

১৯৯৪, ২০০২, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মুখোমুখি হয়েছিল নাইজেরিয়া। প্রতিটি ম্যাচেই জয় পায় দিয়েগো ম্যারাডোনা, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, আইমার, ওর্তেগাদের আর্জেন্টিনা।

বিশ্বকাপের আয়োজক দেশ রাশিয়ার এফকে ক্রাসনোদার স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটের মাথায় লিড নেয় আর্জেন্টিনা। এভার বানেগার গোলে ১-০ তে এগিয়ে যায় দলটি। ৩৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও আগুয়েরো (২-০)। বিরতির ঠিক আগ মুহূর্তে নাইজেরিয়ার জার্সিতে গোল করেন লিচেস্টার সিটির তারকা ইহেনাচো (২-১)।

বিরতির পর আর খুঁজে পাওয়া যায়নি শুরুর একাদশে আর্জেন্টিনার জার্সিতে খেলতে নামা বানেগা, আগুয়েরো, ডি মারিয়া, দিবালা, এনজো পেরেজদের। ম্যাচের ৫২ মিনিটের মাথায় সমতায় ফেরে নাইজেরিয়া। দলকে ২-২ এ সমতায় আনতে গোল করেন আর্সেনালের তারকা অ্যালেক্স আইয়োবি। দুই মিনিট পরই (৫৪ মিনিট) নাইজেরিয়াকে লিড পাইয়ে দেন জাতীয় দলে অভিষিক্ত ব্রায়ান আইদু (৩-২)। আর ৭৩ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন আর্সেনালের আইয়োবি (৪-২)। বাকি সময়ে আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ফলে, মেসি বিহীন জর্জ সাম্পাওলির শিষ্যরা ৪-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মেসি বিহীন আর্জেন্টিনাকে হারালো নাইজেরিয়া

Update Time : ০২:৪৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০১৭