০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধারা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন

  • Update Time : ০২:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আসন্ন ঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বায়ান্ন হাজার টাকা করে ভাতা পাবেন। গত ঈদের বকেয়া উৎসব ভাতা, তিন মাসের সম্মানী ভাতা ও আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা মিলে এই অর্থ পাবেন মুক্তিযোদ্ধারা।

রোববার মন্ত্রীর কার্যালয়ে বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ তথ্য জানান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা তিন গুণ করা হয়েছে। চাকরিজীবীদের মতো উৎসবভাতাও চালু করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি ইসমত কাদির গামার নেতৃত্বে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সহসভাপতি অধ্যাপক আ. সালাম খান ও সালাহ উদ্দিন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া, দেলোয়ার হোসেন খান, ফজলে আলী, মিয়া মজিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সুত্র প্রথম অালো

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মুক্তিযোদ্ধারা সাড়ে ৫২ হাজার টাকা করে পাবেন

Update Time : ০২:৩৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৭ আগস্ট ২০১৭