মীরপুর বাজারে জাগ্রত মুসলিম জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
- Update Time : ০৯:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের মীরপুরে জাগ্রত মুসলিম জনতার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

সিরিয়া ইস্যুতে জাতিসংঘ এবং ওআইসির কার্যকর ভূমিকা গ্রহণের দাবীতে ও মজলুম মুসলমানদের বর্বরোচিতভাবে চলমান গণহত্যার প্রতিবাদে উপজেলার মীরপুর বাজারে জাগ্রত মুসলিম জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ৯ মার্চ শুক্রবার বিকেলে অনুষ্টিত হয়। জাগ্রত মুসলিম জনতার আহবায়ক, হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার শিক্ষক ও বিশিষ্ট সংগঠক মাওলানা মহি উদ্দিন এমরানের সভাপতিত্বে ও জাগ্রত মুসলিম জনতার অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ফয়ছল হোসেন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিয়ার বাজার হযরত শাহ চান্দ শাহ কালু (রহ:) আলিম মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল মুক্তাদির খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরপুর পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আমীর হামজা, মীরপুর পাবলিক হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা সূফী এখলাছুর রহমান, হলিয়ার পাড়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক ও প্রগ্রেসিভ ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা আফরোজ আলী, নজরুল ইসলাম শামীম, হাবিবুর রহমান রুবেল, রুহুল আমীন।সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হলিয়ার পাড়া ফাজিল মাদরাসা গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ আব্দুল হক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ ছমির উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও ওসমানী স্মৃতি পরিষদ সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, মীরপুর ফুটবল ক্লাবের সভাপতি ও মীরপুর বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন, শিক্ষক মাওলানা মকবুল হোসেন, যুবনেতা সাজাদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক লিতু খান, ছালিক মিয়া, হাফিজ আব্দুল তাহিদ রশিক, হাফিজ তাজ উদ্দিন বাবুল,বিশিষ্ট ব্যবসায়ী সুলতান মাহমুদ, জুয়েল আহমদ, মীর বরকত আকবর, হাফিজ জাকির আহমদ হক্কানী, হাবিবুর রহমান সেকুল, ইজাজুল হক, হাফিজ সাহেদ আবেদীন, হাবিব হাসান প্রমুখ। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা সিরিয়া তথা বিশ্ব মুসলমানদের বর্বরোচিত গণহত্যা এবং সকল প্রকার হামলা ও নির্যাতনের জন্য তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে জাতিসংঘ ও মুসলিম বিশ্বের সংগঠন ওআইসিকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।



























