০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মীরপুর ও দশঘর ইউনিয়ন পরিষদের দ্রুত নির্বাচন আদায়ে শীঘ্রই যৌথ বৃহত্তর কর্মসূচী আসছে

  • Update Time : ০১:১৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ ও সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্টিত হয়েছিল প্রায় ১৪ বছর আগে। এ নির্বাচনে মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মোঃ আকমল হোসেন এবং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোঃ শফিক উদ্দিন। মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন আর দশঘর ইউনিয়নের চেয়ারম্যান চলে যান যুক্তরাজ্যে। এ দুই ইউনিয়নেই অধ্যাবধি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন দুই ইউনিয়নের দুইজন ওয়ার্ড সদস্য। দুই ইউনিয়নের সীমান্তবর্তী লহরী গ্রামের ৩১০ জন ভোটারকে কেন্দ্র করে এখানে সীমানা সংক্রান্ত জটিলতা শুরু হয়।লহরী গ্রামের জনৈক মানিক মিয়া সীমানা নির্ধারনে উচ্চ আদালতে মামলা করলে দীর্ঘদিন অতিবাহিত হলে ও তার কোন সুরাহা হয়নি।

উভয় ইউনিয়নের কার্যক্রম অদক্ষ ভারপ্রাপ্তদের দ্বারা পরিচালিত হলেও ইউনিয়ন সমুহে বর্তমানে চরম হযবরল অবস্থা বিরাজ করছে। ভোটাধিকার বঞ্চিত মীরপুর ইউনিয়নের সচেতন নাগরিকগন নির্বাচনের দাবীতে হাইকোর্টে মামলা পরিচালনাসহ আন্দোলন সংগ্রাম চালিয়ে গেলেও দশঘর ইউনিয়নবাসী ছিলেন নীরব। দীর্ঘদিন পর দশঘর ইউনিয়নের ভোটাধিকার বঞ্চিত নাগরিকগন নির্বাচনের দাবীতে জাগ্রত হয়েছেন।

শুক্রবার বিকেলে স্থানীয় পীরের বাজারে নির্বাচন বাস্তবায়ন কমিটির ব্যানারে সর্বদলীয় মতবিনিময় সভার আয়েজন করেন। সভায় গণসংযোগ, মানব বন্ধন,গণস্বাক্ষর সহ কতিপয় কর্মসূচি গ্রহণ করা হয়। এবং নির্বাচন আদায়ে পরবর্তীতে আরো বৃহত্তর কর্মসূচী গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্তদের দ্বারা কোনমতে দুই ইউনিয়নের কার্যক্রম চললে উভয় ইউনিয়নবাসী ভারপ্রাপ্তমুক্ত হতে দ্রুত নির্বাচন আয়োজনে উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান। আর কত দিন চলবে এরকম অবস্থায় এর দিনক্ষণ গুনছেন ইউনিয়নবাসী।উভয় ইউনিয়নের সচেতন নাগরিকদের সাথে আলাপ কালে জানা যায় নির্বাচন আদায়ে তারা শীঘ্রই যৌথ দূর্বার গণ আন্দোলনের কর্মসূচী ঘোষনা করবেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মীরপুর ও দশঘর ইউনিয়ন পরিষদের দ্রুত নির্বাচন আদায়ে শীঘ্রই যৌথ বৃহত্তর কর্মসূচী আসছে

Update Time : ০১:১৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭