মীরপুর ইউনিয়নে হেল্প দি পিপল ট্রাস্ট ইউকের ত্রাণ বিতরণ
- Update Time : ০৫:১৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আর্ত মানবতার সেবায় প্রতিষ্টিত হেল্প দি পিপল ট্রাস্ট ইউকের অর্থায়নে এবং হেল্প দি পিপল ট্রাস্ট বাংলাদেশ (এইচ টি পি টি) এর সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। ২৩ আগস্ট বুধবার দুপুরে উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রান সামগ্রী বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। হেল্প দি পিপল ট্রাস্ট বাংলাদেশ (এইচ টি পি টি) এর চেয়ারম্যান গোলজার হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও তরুন সমাজসেবী ছফওয়ান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: নছির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হেল্প দি পিপল ট্রাস্ট বাংলাদেশ এর কার্যনির্বাহী সদস্য ফখর উদ্দিন আহমদ, ট্রেজারার মো: আতাহার আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়নের পইলভাগ গ্রামের বিশিষ্ট মুরব্বী মাওলানা এহসান আহমদ, হেল্প দি পিপল ট্রাস্ট বাংলাদেশ এর সদস্য তখলিছ মিয়া শিকদার লালন, তরুন সমাজকর্মী খলিল শিকদার প্রমূখ।
পরে বন্যায় ক্ষতিগ্রস্থ ১শ ৬টি পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ৫কেজি ডাল ও নগদ ১হাজার টাকা করে বিতরন করা হয়। পরে হেল্প দি ফোর পিপল ফর ফ্যামেলী ইমফাওয়ারম্যান প্রকল্পের অধীনে জগন্নাথপুরে ৩৬টি পরিবারের মাঝে ১ম ও ২য় কিস্তির নগদ ৬লক্ষ ৪৩হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ত্রান সামগ্রী বিতরন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা এহসান আহমদ।



























