মীরপুর আইডিয়াল ভিলেজ ফোরামের মতবিনিময় সভা
- Update Time : ০১:৫৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর আইডিয়াল ভিলেজ ফোরামের আজীবন দাতা সদস্য মীরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের বাসিন্দা মো: আব্দুল ওয়াহিদ ও শ্রীরামসী গ্রামের বাসিন্দা মাহবুবুল হক শেরীনের আইডিয়াল ভিলেজ ফোরামের কার্যালয় পরিদর্শন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মীরপুর বাজারস্থ ভিলেজ ফোরামের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল ভিলেজ ফোরামের আজীবন সদস্য জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারী ও মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের ট্রেজারার মো: আব্দুল ওয়াহিদ, আইডিয়াল ভিলেজ ফোরামের আজীবন সদস্য মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সভাপতি আলহাজ্ব মাহবুবুল হক শেরীন, যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজ কর্মী আবুল মনসুর, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, শ্রীরামসী আরশ আলী স্মৃতি পরিষদের চেয়ারম্যান মনজুরুল আমীন দোয়েল, আইডিয়াল ভিলেজ ফোরামের সভাপতি মুজাক্কির হোসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বরকত আকবরের পরিচালনায় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মীরপুর স্বদেশ যুব সংঘের সভাপতি ছাদিকুর রহমান ছাদ, মীরপুর ফুটবল ক্লাবের সহ সভাপতি সোহেল মিয়া, সাধারন সম্পাদক ফয়ছল হোসেন, শাহ ফাউন্ডেশন মীরপুরে সভাপতি সুলতান মাহমুদ, আইডিয়াল ভিলেজ ফোরামের সহ সভাপতি লিতু খান, সাংগঠনিক সম্পাদক সুলতান মিয়া,কোষাধ্যক্ষ হাবিব হাসান, সমাজ কল্যান সম্পাদক মনসুর আলী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ নজমুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা আইডিয়াল ভিলেজ ফোরামের আজীবন সদস্য মো: আব্দুল ওয়াহিদ, আলহাজ্ব মাহবুবুল হক শেরীন ও আবুল মনসুরকে অভিন্দন জানান। সভায় যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজকর্মী আবুল মনসুরকে আইডিয়াল ভিলেজ ফোরামের আজীবন সদস্য অন্তরভুক্ত করা হয়েছে। এদিকে ভিলেজ আইডিয়াল ফোরামের আজীবন সদস্য বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব মো: আব্দুল ওয়াহিদ ও আলহাজ্ব মাহবুবুল হক শেরীন ভিলেজ আইডিয়াল ফোরামের কার্যালয়ে এসে পৌছলে ফোরামের নেতৃবৃন্দ তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।





























