মীরপুরে রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের ইফতার মাহফিল অনুষ্টিত
- Update Time : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুরের এক ঝাঁক তরুন শিক্ষিত যুবকদের সমন্বয়ে গঠিত সমাজসেবা ও শিক্ষা উন্নয়নমূলক সংগঠন রক্তাক্ত বাংলা প্রকাশনা পরিষদের উদ্যোগে সমাজের দুস্থ -অসহায় ও গুনীজনদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ২৫শে রমজান মীরপরস্থ হলিয়ারপাড়া সারংবাড়ীতে অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে গুনিজনদের মধ্যে মীরপুর পাবলিক হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল খালিক, প্রধানশিক্ষক মোঃ আমীর হামজা, সমাজসেবক আব্দুল কাদির, এম,এ আজিজ, ফখরুল ইসলাম, রফিক উদ্দিন, পরিষদের উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মিজানুর রহমান মিজান,সুনাইম খান,শিক্ষক আহাদ মিয়া,রফিকুল ইসলাম, ব্যবসায়ী ইব্রাহিম আহমদ, হাফিজ হাবিবুর রহমান, হাফিজ তাজ উদ্দিন বাবুল,পরিষদের প্রতিষ্টাতা সভাপতি সালাহ উদ্দিন সাজু, রেজু মিয়া,জীবন আহমাদ, রাহেল আহমদ, জাবের উদ্দিন, মিনহাজ উদ্দিন, শাওন আহমদ, সাব্বির মিয়া, হাফিজুর রহমানসহ প্রায় শতাধিক দুস্থ- অসহায় লোকজন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি




























