মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আনার সিদ্ধান্ত
- Update Time : ০৭:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মিয়ানমার থেকে ৪৪২ মার্কিন ডলার দরে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সোমবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের একটি প্রতিনিধি দলের সঙ্গে রোববার খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক ছিল। এরপরই এক লাখ টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পেলে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন লাগবে। এরপর এলসি খোলা হবে। তারপর চাল আসবে। অব্যাহত রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন যখন মিয়ানমারের পন্য বর্জনের ডাক দিয়েছে এমন অবস্থায় সরকারিভাবে মিয়ানমার থেকে চাল আমদানির সিদ্ধান্ত হলো। দেশটি থেকে চাল আমদানি করতে সম্প্রতি নেপিডো সফর করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তার এ সফর নিয়েও সমালোচনা রয়েছে।





























