মিয়ানমারের মুসলিম গণহত্যা প্রতিবাদে বড়লেখায় খেলাফতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ০৬:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখায় মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নারী ধর্ষণের প্রতিবাদে (১৯ সেপেটম্বর) মঙ্গলবার বাদ আসর খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস বড়লেখা উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ও ইউপি সদস্য ফয়ছল আলম স্বপনের যৌথ পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালিক, জেলা তথ্য ও গবেষনা সম্পাদক এম এম আতিকুর রহমান, উপজেলা শাখার সহ-সভাপতি মাওঃ শফিকুর রহমান, মাওঃ মুতাহিরুল ইসলাম, মাওঃ আব্দুল হামিদ, মাওঃ সালেহ আহমদ, বায়তুলমাল সম্পাদক মনসুর আহমদ, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, সেক্রেটারি এনামুল হক, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, এম এম অাবুল হাসান হাদি, এম এম আব্দুল কাইয়ুম, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, নুরুল আলম প্রমুখ। সংবাদ প্রেস বিজ্ঞপ্তি





























