মির্জা ফখরুলের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত, দাফন আজ
- Update Time : ০২:২৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীনের প্রথম নামাজের জানাজা সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (১২ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা হয়।
জানাজায় নেতা-কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ জন অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে মরহুমার কফিন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টায় ইউএস-বাংলার একটি কার্গো বিমানযোগে মরহুমার কফিন সৈয়দপুর বিমানবন্দরে এবং পরে সড়ক পথে লাশবাহী গাড়িতে করে ঠাকুরগাঁও জেলা সদরের হাজী পাড়ায় তাঁর নিজ বাসভবনে নেয়া হবে।শুক্রবার বাদ আসর ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমীন-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ও প্রবীণ রাজনীতিকরা।
এর আগে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন ফাতেমা আমীন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৭ বছর।




























