১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরের অগ্নিকাণ্ডে মা ও সন্তানের পর প্রাণ গেল বাবারও

  • Update Time : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণের পর লাগা আগুনে মা ও সন্তানের পর প্রাণ গেল বাবারও। শেষ হয়ে গেল একটি পরিবার।

আগুনে দগ্ধ সাত মাস বয়সি শিশু তামিম ও মা মিনার মৃত্যুর পর আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবা মানিক মিয়া (৩৫)। আগুনে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানা গেছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার দুপুর ২টা ২০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মিনা মারা যান। মঙ্গলবার রাত ১টা ২৫ মিনিটে তামিম মারা যায়। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে মিরপুর-১১ নম্বরের ৪ নম্বরে রোডের আফসার উদ্দিনের বাসায় অগ্নিকাণ্ড ঘটে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মিরপুরের অগ্নিকাণ্ডে মা ও সন্তানের পর প্রাণ গেল বাবারও

Update Time : ০৪:২৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮