মাহমুদুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কবি গবেষক দীনুল ইসলাম বাবুল
- Update Time : ০৬:১৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
কুষ্টিয়ার আদালত প্রাঙ্গনে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কবি গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যান।
এক বিবৃতিতে বলেন, দেশের একজন সৎ সাহসী সংবাদিক মাহমুুর রহমানের মত একজন বিশিষ্ট ব্যক্তির উপর আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে হামলার ঘটনা প্রমান করে মানুষের জান, মাল উজ্জতের নিরাপত্তা নেই। আদালতের মতো জায়গায় দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক মাহমদুর রহমানের মত নাগরিককে যেভাবে রক্তাক্ত ও আহত করা হয়েছে তা কোন বিবেকবান মানুষই বরদাশত করতে পারে না। হামলার পূর্বে মাহমুদর রহমান প্রশাসনের কাছে নিরাপত্তা চাইলেও প্রশাসন তার নিরাপত্তা দিতে পারেনি। কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুর চেয়ারম্যান এক বিবৃতিতে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমানের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন এই হামলার সাথে যারা জড়িত সেই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বিজ্ঞপ্তি



























