০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসায় তালা ঝুলিয়ে ভারপ্রাপ্ত সুপার উধাও

  • Update Time : ১২:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মাদ্রাসায় তালা ঝুলিয়ে ভারপ্রাপ্ত সুপার উধাও।
নওগাঁর মান্দায় সোমবার সকাল ১০টার সময় দেউল দূর্গাপুর আল-আরাবিয়া দাখিল মাদ্রাসা সুপারিন্টেনডেন্ট আব্দুল মান্নানকে যোগদানে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  কিছু কুচক্রী মহলের ইন্ধনে ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট খাঁজা আহাম্মেদ মাদ্রাসায় তালা ঝুলিয়ে উধাও হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার বিঘ্ন ঘটে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর উত্তেজনা অবস্থার সৃষ্টি হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাসায় তালা ঝুলানো এবং অফিস কক্ষের সামনে ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট খাঁজা আহাম্মেদ স্বাক্ষরিত ছুটির নোটিশ ঝুলানো রয়েছে। মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের মাঠে অবস্থান করতে দেখা গেছে। এঘটনায় অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট খাঁজা আহাম্মেদ এর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে।
ওই প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক আব্দুর রহমান জানান, মাদ্রাসায় এসে তালাবন্ধ দেখে জানতে পারলাম ছুটি ঘোষণা করা হয়েছে, ছুটির ব্যাপারে আমি কিছুই জানি না। ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ই মার্চ ১৮ উক্ত প্রতিষ্ঠানে সুপারিন্টেনডেন্ট পদে সুষ্ঠুভাবে দায়িত্ব পরিচালনার জন্য জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত নিয়োগপ্রাপ্ত হয়ে দায়িত্ব পালনের আদেশ পান সুপারিন্টেনডেন্ট আব্দুল মান্নান। সোমবার সুপারিন্টেনডেন্ট আব্দুল মান্নান যোগদান করে দায়িত্ব বুঝিয়ে নিতে গেলে এ ঘটনার শিকার হন।
ভারপ্রাপ্ত সুপারিন্টেনডেন্ট খাঁজা আহাম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এবিষয়ে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মাদ্রাসায় তালাবন্ধ রয়েছে এবং স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেছে বলে মৌখিকভাবে শুনেছি এখনো কোন লিখিত অভিযোগ পায়নি। এব্যাপারে জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

মাদ্রাসায় তালা ঝুলিয়ে ভারপ্রাপ্ত সুপার উধাও

Update Time : ১২:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮