০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা জাতীয়করণের দাবীতে একযোগে কর্মসূচী পালনের জন্য জমিয়াতুল মোদার্রেছীনের আহবান
- Update Time : ০৪:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত মাদরাসায় কর্মরত সকল শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ ও অন্যান্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে ২০ নভেম্বর সারাদেশে একযোগে কর্মসূচী পালনের আহ্বান জানিয়েছেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী।
তিনি বলেন, সরকারী স্কুল, কলেজের সাথে মাদরাসা শিক্ষার উন্নয়নের মাঝে অনেক বৈষম্য বিদ্যমান। কাজেই, সরকারী এবং বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বৈষম্য দূর করতে হলে, বেসরকারী স্কুল, কলেজ, মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করা অত্যাবশ্যক।
তাই, এ দাবীকে সামনে নিয়ে আগামী ২০ নভেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় সারাদেশে একযোগে সকল স্তরের মাদরাসা শিক্ষক কর্মচারীদের মতবিনিময় সভার মাধ্যমে জনমত গঠন করার জন্য সকল শিক্ষক কর্মচারীদের প্রতি আহবান জানান।




























