মাঠে আসুন, খেলায় প্রমাণ হবে জনপ্রিয়তা কার
- Update Time : ০৪:১৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। জনসমর্থন থাকলে মাঠে আসুন, খেলার মধ্যেই প্রমাণ হবে- কার জনপ্রিয়তা আছে। আর যে দল জিততে পারবে, সে দলেই সরকার গঠন করবে’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
রবিবার দুপুরে সুনামগঞ্জের চেচান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার নেতাকর্মীরা বলে বেড়াচ্ছেন দেশে ন্যায় নেই। তাহলে খালেদা জিয়ার স্বামী ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে কোন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন।
পরে সুনামগঞ্জর ছাতক হাসপাতালে ৫০ শয্যা ভবন উদ্বোধন, দোলঅর বাজার ইউনিয়ন স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ও ভারত সরকারের অর্থায়নে চেচার কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এম এ মোহী, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, দোয়ারা বাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলীসহ সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারত সরকারের অর্থায়নে মোট নয় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ৫টি জেলা-সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর এবং শেরপুরে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মিত হবে।





























