০৬:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মসজিদের ভেতর মুয়াজ্জিনকে কুপিয়ে আহত, আটক ১

  • Update Time : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ভেতর এক মুয়াজ্জিনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
সোমবার (৯ মে) রাতে এশার নামাজের কিছু আগে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর এলাকায় মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে।
আহত মুয়াজ্জিনের নাম মুস্তাফিজুর রহমান। তাঁর বাড়ি দিনাজপুরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মধ্যরাতে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম জানান, তিন যুবক মসজিদে ঢুকে মুয়াজ্জিন মুস্তাফিজুর রহমানকে কুপিয়ে আহত করে। ধর্মীয় বিরোধিতার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, একটা গোষ্ঠী মনে করে, আহমদিয়ারা সঠিক পথে নেই। তাদের তারা প্রতিপক্ষ মনে করে। আহমদিয়া-বিদ্বেষীরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ এরই মধ্যে এ ঘটনার তদন্তে নেমেছে।
হামলাকারী সন্দেহে আবদুল আহাদ নামের এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।
পুলিশ সুপার জানান, আহাদের সঙ্গে আরো দুজন ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। যদিও তাদের নাম তিনি বলেন নি। স্থানীয়দের পিটুনিতে আহত হওয়ায় আহাদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলেই এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান জানান, রাতে এশার নামাজের আজান দেওয়ার জন্য মসজিদে যান মুস্তাফিজুর। এ সময় তাঁর পেছনে পেছনে মসজিদে প্রবেশ করেন তিন যুবক। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা এলোপাতাড়ি কুপিয়ে মুয়াজ্জিনকে আহত করেন। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তিনজনকে ধাওয়া করে। তাদের মধ্যে দুজন পালিয়ে যেতে সক্ষম হন। একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মসজিদের ভেতর মুয়াজ্জিনকে কুপিয়ে আহত, আটক ১

Update Time : ০৩:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০১৭