ভাদেশ্বরে মায়ানমারে রুহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- Update Time : ১২:১৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে মায়ানমারে রুহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত
মায়ানমারে রুহিঙ্গা মুসলমান নির্মম ভাবে গনহত্যার প্রতিবাদে অবিলম্বে এসব নির্মম হত্যাকান্ড বন্ধের দাবিতে, ভাদেশ্বরের সর্বস্তরের তাওহিদি জনতার উদ্যোগে ভাদেশ্বর মোকামবাজারে ২৯ সেপ্টেম্বর বাদ জুম্মা এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। তাওহিদি জনতার আহবায়ক মাওলানা শায়খ আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাও আমিনুর রশিদ, ভাদেশ্বর জামেয়া রাহমানিয়া মাদ্রাসার প্রতিষ্টাতা প্রিন্সিপাল মাও শেখ লোকমান আহমদ, ছাত্রনেতা এইচ এম হাবিবুর রাহমানের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সভায় অন্যান্যের উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রশীদ আহমদ, বিশিষ্ট সমাজসেবি নুরুজ্জামান চৌধুরি, সমাজসেবি কাজি হাবিবুর রহমান সেলিম, ব্যবসায়ী আশিরুল ইসলাম আবিদ, ব্যবসায়ী বাবুল আহমদ, প্রবাসি মাও নুরুর রহমান কদর, হাঃ জুনেদ আহমদ, মাষ্টার বেলাল আহমদ, নালিউরী খাদিমুল কোরআন পরিষদের সেক্রেটারি হাফিজ শাহিন আহমদ ফামান, শেখ মোঃ ফখরুল ইসলাম, মাজেদ আহমদ, আব্দুস শাক্ষুর সাজু প্রমুখ। পবিত্র মহাগ্রন্ত আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে প্রতিবাদ সভা শুরু হয়, সভাপতির বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি





























