০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • Update Time : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গোলগাঁও গ্রামে। নিহতের নাম শাহজাহান(২৬)। সে গোলগাঁও গ্রামের আব্দুর রশিদের ছেলে। ঢাকা-সিলেট রুটের শ্যামলী পরিবহনের ড্রাইভার। এ ঘটনায় বড় ভাই মো: আব্দুল কাদির (৩২) কে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, সিন্দুরখান ইউনিয়নে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে খুনের ঘটনার সংবাদ পেয়ে সকাল সাড়ে দশটায় লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানায় আনা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়। বড় ভাই আ: কাদিরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আ: কাদির খুনের ঘটনা স্বীকার করে। এব্যাপারে নিহতের ছোট ভাই শাহ আলম বাদী হয়ে একজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Update Time : ০৭:৪৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭