০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় শিক্ষার্থীদের পোষাক ও টিফিনবক্স প্রদান

  • Update Time : ০৭:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

এ.জে লাভলু :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত ১০০ জন শিক্ষার্থীর মাঝে পোষাক ও টিফিন বক্স প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে পোষাক ও ৬৫ জনকে টিফিনবক্স দেওয়া হয়। সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন।

ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও কবি মৃণাল কান্তি দাস তাঁর রচিত ‘যুদ্ধ এবার শুদ্ধ হবার’ কাব্যগ্রন্থ বিক্রির অর্থ থেকে শিক্ষার্থীদের এ সামগ্রী দেন। এবারের একুশে বই মেলায় কাব্যগ্রন্থটি প্রকাশ হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং শিক্ষক ও কবি মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা খাতুন।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বায়েজিদ খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস, বড়লেখা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অরবিন্দ কর্মকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু পদ চক্রবর্তী, সহকারি শিক্ষক নারদ চন্দ্র দাস, এলাকার বাসিন্দা অলক দেব নাথ, সৌরভ দাস প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বড়লেখায় শিক্ষার্থীদের পোষাক ও টিফিনবক্স প্রদান

Update Time : ০৭:৫২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮