বড়লেখায় লন্ডন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নাজিম উদ্দিনকে সংবর্ধনা
- Update Time : ০৫:২৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এ.জে লাভলু :: মৌলভীবাজারের বড়লেখায় লন্ডন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও নাজিম উদ্দিন ফুটবল লীগের পৃষ্টপোষক মো. নাজিম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতি রবিবার সন্ধ্যা ৭টায় বড়লেখা সদর ইউনিয়ন হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে।
সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ। সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ।
সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, লুৎফুর রহমান চুন্নু, কোষাধ্যক্ষ কাওসার পারভেজ, সদস্য কাউন্সিলর জেহিন সিদ্দিকী, আমির উদ্দিন, খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য আমিনুল ইসলাম, ছালেক উদ্দিন, তাজুল ইসলাম, খয়রুল ইসলাম, ধারাভাষ্যকার ইকবাল হোসেন ও আমজাদ হোসেন পাপলু, মাসুম আহমদ, সামির আহমদ প্রমুখ।





























