০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

  • Update Time : ০২:৫৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ২৫ জন।

নীলফামারীর ডোমার উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। ২২ জুন রাত সাড়ে ৯টায় ডোমার সদর ইউনিয়নের নামাজি পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-কোস্টারিকার মধ্যকার ম্যাচটিতে ২-০ ব্যবধানে ব্রাজিল জয়ী হওয়ার পর উপজেলার সদর ইউনিয়নের আরজিআরএস মোড় হতে ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল নিয়ে নামাজি পাড়া এলাকা পার হওয়ার সময় ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকরা মিছিলকারীদের জোরে বাশি বাজাতে নিষেধ করে।

ব্রাজিল সমর্থকরা তা কর্ণপাত না করায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের হাতে লাঠি, রডসহ বিভিন্ন দেশী অস্ত্র দেখা যায়। এই সংঘর্ষ প্রায় ঘন্টাব্যাপি চলে। পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ২৫ জন আহত হয়েছে।

আহতরা হলেন, শাহিনুর (১৮), আয়নাল (১৬), সাকিল (১৮), মানু (১২), বিলকিস (৩২), ইয়ামিন (১৮), আছিয়া (৩০), ছকিনা (৩০), মশিয়ার (৪), নাছিমা (৩৫), শাহনেওয়াস (৩০), সফিকুল (৩৮)।

শনিবার (২৩ জুন) দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী ব্যপারী জানান, রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। কোন পক্ষেই এ পর্যন্ত অভিযোগ করে নাই।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

Update Time : ০২:৫৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮