০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট

  • Update Time : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: পরিবহন শ্রমিকদের সঙ্গে যুবলীগ কর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভা শেষে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। পরিবহন ধর্মঘটের ঘোষণা স্বীকার করে সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক মানবজমিন’কে জানিয়েছেন- যুবলীগ কর্মীরা হোটেল তাজমহল দখলে নিতে নিরীহ শ্রমিকদের উপর হামলা চালায়। এ সময় তারা শ্রমিকদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে তারা আগামীকাল সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বুধবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট

Update Time : ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭