বিয়ানীবাজার উপজেলা ও পৌর ছাত্র জমিয়তের জমিয়তের অনুষ্ঠান সম্পন্ন
- Update Time : ০৮:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ আগস্ট ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যােগে প্রবাসি সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৩০ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা জমিয়ত মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি ছাত্রনেতা মারুফুল হাসানের সভাপতিত্বে বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত সেক্রেটারি শরীফ অাল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মহাগ্রন্থ কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাথিউরা ইউপি ছাত্র জমিয়ত সেক্রেটারি হাফিজ মনসুরুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়ত সেক্রেটারি দিলাওয়ার হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি ফরহাদ অাহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অথিতি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের সহসেক্রেটারী অালহাজ্ব জামিল বদরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়ত সভাপতি তোফায়েল অাহমদ, উপজেলা জমিয়তনেতা মাওলানা ওয়ালি উল্লাহ, যুবনেতা এম এ,হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জিয়াউর রাহমান, এম মামুন, মুল্লাপুর ইউপি ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা জয়নুল অাবেদিন, কুড়ার বাজার ইউনিয়ন সভাপতি সাহেদ অাহমদ, লাউতা ইউনিয়ন সভাপতি মুফতি অাব্দুল্লাহ অাল মামুন, চারখাই ইউনিয়ন সহসভাপতি অাব্দুল বাসিত, তিলপারা ইউনিয়ন সেক্রেটারি নুরুল অাহমদ, মুল্লাপুর ইউনিয়ন সেক্রেটারি অাব্দুল্লাহ মামুন, উপজেলা ছাত্র জমিয়তের জায়েন্ট ওয়াহিদুর রাহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ অাব্দুল্লাহ, মাদরাসা বিষয়ক সম্পাদক সুহাইল অাহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক অাবু বকর শাবেল,পাঠাগার সম্পাদক কামরুল হক, সহ-প্রচার সম্পাদক জাহেদ অাহমদ, বিয়ানীবাজার পৌর ছাত্র জমিয়ত জয়েন্ট সেক্রেটারি মন্জুরুল হাসান, সাংগঠনিক সম্পাদক অাবুল কালাম, সাহিত্য সম্পাদক হাফিজ সালাহ উদ্দিন, সমাজসেবা সম্পাদক অাসাদুজ্জামান, প্রচার সম্পাদক সুলতান হোসাইন, পৌর দক্ষীনের প্রতিনিধি রেদওয়ান অাহমদ, অাব্দুল্লাহ রাহাত, হাফিজ সাদিক অাহমদ, মুল্লাপুর প্রতিনিধি মাওলানা শফিউর রাহমান খান, দুবাগ প্রতিনিধি জাহেদ, মুড়িয়া প্রতিনিধি তারেক অাল হাসান, অাশরাফুল ইসলাম, চারখাই প্রতিনিধি জাফর সরওয়ার, কুড়ার বাজার প্রতিনিধি হাফিজ সালমান, সাহেদ অাহমদ, রেজওয়ান অাহমদ অামানী, ইবরাহিম খলিল প্রমুখ। সংবর্ধিত অতিথিকে বিয়ানীবাজার ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। সভাশেষে মরহুম জমিয়তের সাবেক সহসভাপতি মাওলানা হোসাইন অাহমদ বারোকুটি রহ.এর রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

























