০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা থেকে সুনামগঞ্জে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ : আহত ১৫

  • Update Time : ০১:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের দক্ষিণ সুরমায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বিশ্ব ইজতেমা ফেরত চার মুসল্লি নিহত হয়েছেন। এঘটনা আরও ১৫জন আহত হয়েছেন। আজ সোমবার  সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের আবু বক্কর (৫০), আকবর আলী (৫০) ও আব্দুল জফুর (৪৫) ও ‍সুনামগঞ্জ জেলা পাঠইর ইউনিয়নের সদস্য আব্দুল খালেক।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত করমকতা (ওসি) খায়রুল ফজল এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গি বিশ্ব ইজতেমা থেকে সুনামগঞ্জে ফেরার পথে দক্ষিণ সুরমা এলাকায় বিপরীতগামী ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরবর্তিতে হাসপাতালে আরো এক জনের ‍মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদেরও চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্ব ইজতেমা থেকে সুনামগঞ্জে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ : আহত ১৫

Update Time : ০১:১৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারি ২০১৮