বিশ্বনাথ সমিতি ইউএই’র উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে অর্থ বিতরণ
- Update Time : ১০:১৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: আরব আমিরাত (দুবাই) ভিত্তিক প্রবাসী বিশ্বনাথীদের সমন্বয়ে গঠিত ‘বিশ্বনাথ সমিতি ইউএই’ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১জুন) দুপুরে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।
বিশ্বনাথ সমিতি ইউএই’র সভাপতি এম. গয়াছ মিয়ার সভাপতিত্বে অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব আব্দুল মুতলিব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম, সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক হাছন নূর, সংগঠক মুফতি মাওলানা রুহুল করিম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক অসহায় দরিদ্র লোককে নগদ ৫শত টাকা করে বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিশ্বনাথ সমিতি ইউএই এর উপদেষ্ঠা আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী হাজী জমির আলী, হাজী তুতু মিয়া, ইরণ মিয়া, সহ-সভাপতি ফারুক তালুকদার, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুশন মিয়া ও ক্রিড়া সম্পাদক খুশিদ মিয়াসহ সমিতির সদস্যদের আর্থিক সহযোগীতায় এই অর্থ বিতরণ করা হয়।



























